🎁 সীমিত অফার
প্রথম অর্ডারে ১০% ছাড়, সর্বোচ্চ ৳৫,০০০ — নতুন সাইনআপে অটো অ্যাপ্লাই
অ্যাকাউন্ট খুললেই আপনার নিজের ভাউচার · ৳১০,০০০+ অর্ডারে · ১৪ দিনের জন্য
সাইন আপ করুন →
🇧🇩 বাংলাদেশে ডেলিভারি
CIEF Source BD
Popular:

সাধারণ জিজ্ঞাসা

বাংলাদেশি আমদানিকারকরা যেসব প্রশ্ন আসলে করেন, তার সরাসরি উত্তর।

আপনি আসলে কীসের জন্য টাকা দেন — চারটি অংশ

প্রতিটি অর্ডার এই চারটি অংশ নিয়েই, এর বাইরে কিছু নেই। প্রথম তিনটি আপনার CIEF বিলে থাকে; চতুর্থটি কুরিয়ারকে দিতে হয়, আমাদের নয়।

  1. ১
    পণ্যের দাম

    ১৬৮৮-এর প্রকৃত ¥ দাম, টাকায় রূপান্তরিত। কোনো মার্কআপ নেই, কোনো ক্রয় সার্ভিস ফি নেই — বিক্রেতার দামই আপনার দাম।

  2. ২
    চীনের অভ্যন্তরীণ পরিবহন খরচ (CN freight)

    ১৬৮৮ বিক্রেতার কাছ থেকে আমাদের চীনের গুদাম পর্যন্ত। সরবরাহকারীর প্রকৃত খরচ অনুযায়ী নেওয়া হয় এবং টাকা দেওয়ার আগেই কার্টে প্রতিটি পণ্যের পাশে দেখানো হয়। বিভিন্ন সরবরাহকারীর পার্সেল একসাথে করতে কোনো খরচ নেই।

  3. ৩
    আন্তর্জাতিক শিপিং খরচ

    চীন → বাংলাদেশ, লাইন অনুযায়ী প্রতি কেজি হিসাবে। চীনে পার্সেল ওজন করার পরে বিল করা হয়, তাই চেকআউটের সময় এটি আপনার পেমেন্টে থাকে না। বাংলাদেশের আমদানি শুল্ক ও কাস্টমস ক্লিয়ারেন্স এই রেটের মধ্যেই অন্তর্ভুক্ত।

  4. ৪
    বাংলাদেশে লোকাল ডেলিভারি

    আমাদের ঢাকার গুদাম থেকে নিজে নিলে সম্পূর্ণ ফ্রি। বাসায় ডেলিভারি চাইলে বাংলাদেশি কুরিয়ার সেটি করবে এবং তাদের চার্জ আপনি সরাসরি তাদের দেবেন — আমরা এর উপর কিছু যোগ করি না।

মোট = পণ্যের দাম + CN পরিবহন + আন্তর্জাতিক শিপিং + লোকাল ডেলিভারি (ঐচ্ছিক)

বাংলাদেশ কাস্টমস আমাদের হিসাবের চেয়ে ভিন্ন মূল্যায়ন করতে পারে, তাই চূড়ান্ত খরচ কিছুটা বদলাতে পারে। বদলানোর আগে আমরা আপনাকে জানাব।

প্রতি কেজি রেট দেখুন →

খরচ, শিপিং ও রিফান্ড

আমাদের কাস্টমার সার্ভিস টিম প্রতিদিন যে উত্তরগুলো পাঠায় — এক জায়গায় রাখা, যাতে ওয়েবসাইট আর হোয়াটসঅ্যাপে আলাদা কথা না হয়।

কেনাকাটা

  • ▸১৬৮৮ থেকে পণ্য কিনতে কি কোনো সার্ভিস ফি নেওয়া হয়?
    ১৬৮৮ থেকে পণ্য ক্রয়ের জন্য আমরা কোনো সার্ভিস ফি নিই না। আপনি শুধু পণ্যের দাম, চীনের অভ্যন্তরীণ পরিবহন খরচ এবং আন্তর্জাতিক শিপিং খরচ দেন।
  • ▸চীনের অভ্যন্তরীণ পরিবহন খরচ (CN freight) কীভাবে হিসাব করা হয়?
    চীনের অভ্যন্তরীণ পরিবহন খরচ সরবরাহকারীর প্রকৃত খরচ অনুযায়ী নেওয়া হয়, সর্বনিম্ন ১০০ টাকা। কার্টে পণ্য যোগ করলেই ঐ পণ্যের CN পরিবহন খরচ সেখানেই দেখতে পাবেন।
  • ▸আমি কি মাত্র ১-৩ পিস অর্ডার করতে পারব, বা ভিন্ন ভিন্ন কয়েকটি পণ্য একসাথে?
    জি, পারবেন। CIEF Source BD-তে কোনো Minimum Order Value নেই। Supplier-এর MOQ ১ পিস হলে আপনি ১, ২ বা ৩ পিস অর্ডার করতে পারবেন, এবং ভিন্ন ভিন্ন কয়েকটি পণ্য একসাথে একই অর্ডারে নিতে পারবেন। কিছু পণ্যের ক্ষেত্রে Supplier-এর MOQ বেশি থাকে; সেটি Product Page-এ দেখানো হয়। অনেক কাস্টমার প্রথমে ৫-৬টি Item-এর ৳৫০০-১,০০০ টাকার Sample Order দিয়ে Quality যাচাই করে পরে বড় অর্ডার করেন।

অর্ডার করা

  • ▸দাম দেখতে বা অর্ডার করতে কি Account লাগবে?
    Account ছাড়াই আপনি সব পণ্য ও সম্পূর্ণ দামের হিসাব দেখতে পারবেন। অর্ডার করতে, Wallet-এ Top Up করতে ও পার্সেল Track করতে আপনার Gmail (Google) Account দিয়ে অথবা যেকোনো Email ও Password দিয়ে Sign Up করুন। এক মিনিট লাগে, এরপর আপনার অর্ডারগুলো My Orders-এ দেখা যাবে।
  • ▸1688 ওয়েবসাইট তো চাইনিজ ভাষায় - পণ্য খুঁজে অর্ডার করব কীভাবে?
    চাইনিজ ভাষা বুঝতে হবে না। 1688 থেকে পণ্যের Link কপি করে CIEF Source BD-এর Search Box-এ পেস্ট করুন। পণ্যটি আমাদের সাইটে বাংলা বা English-এ খুলবে, সেখান থেকেই অর্ডার করতে পারবেন। ধাপে ধাপে ভিডিও Tutorial: https://www.facebook.com/share/v/1DdNsjKw5B/
  • ▸অর্ডারের আগে স্টক, MOQ বা Supplier-কে কিছু জিজ্ঞেস করব কীভাবে?
    Product Page-এ দেখানো Stock ও MOQ সরাসরি 1688 থেকে আসে। অন্য যেকোনো বিষয়ে - বর্তমান Stock, Customization, পণ্যের English Version - পণ্যের নিচে "Direct Chat" Button দিয়ে সরাসরি 1688 Seller-কে মেসেজ করতে পারেন, অথবা পণ্যের Link আমাদের WhatsApp-এ পাঠালে আমরা Supplier-এর সঙ্গে Confirm করে জানাব। অর্ডার করার আগেই Size, Colour, Quantity ও Specification নিশ্চিত করে নিন: Supplier-এর কাছ থেকে কিনে ফেলার পর সাধারণত অর্ডার আর পরিবর্তন করা যায় না।

পেমেন্ট

  • ▸আপনারা কি ক্যাশ অন ডেলিভারি (COD) গ্রহণ করেন?
    পণ্যের মূল্য বা International Shipping Fee-র জন্য আমরা Cash on Delivery নিই না। Supplier-এর কাছ থেকে কেনার আগেই পণ্যের মূল্য আপনার CIEF Wallet থেকে পরিশোধ হয়, আর Shipping Invoice পার্সেল চীন ছাড়ার আগে পরিশোধ করতে হয়। ডেলিভারির সময় শুধু Bangladesh Local Courier Fee দিতে হয়, যদি Home Delivery নেন: পার্সেল পৌঁছালে সেটি সরাসরি কুরিয়ারকে (Steadfast / RedX) দেবেন, আমাদের নয়। আমাদের Dhaka Office থেকে নিজে সংগ্রহ করলে কোনো খরচ নেই।
  • ▸অর্ডারের সময় কত টাকা দিতে হবে, আর Shipping Fee কখন দিতে হবে?
    অর্ডার করার সময় পণ্যের মূল্যের ১০০% এবং China Domestic Courier Fee আপনার CIEF Wallet থেকে পরিশোধ করতে হবে। সম্পূর্ণ Payment না পেলে Supplier পণ্য আমাদের China Warehouse-এ পাঠায় না, তাই ৫০% বা ৭০% অগ্রিমের সুযোগ নেই। International Shipping Fee Checkout-এর সময় নেওয়া হয় না। পণ্য আমাদের China Warehouse-এ পৌঁছানোর পর আমরা ওজন করি এবং Shipping Invoice আপনার My Orders-এ দেখা যায়। Wallet থেকে সেটি পরিশোধ করলেই পার্সেল বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। Home Delivery নিলে Bangladesh Local Courier Fee পার্সেল ডেলিভারির সময় সরাসরি কুরিয়ারকে দিতে হবে।
  • ▸Payment কীভাবে করব - bKash, Bank Transfer নাকি Cash?
    সব Payment আপনার CIEF Wallet-এর মাধ্যমে হয়: ১. পছন্দের পণ্যগুলো Cart-এ যোগ করুন। ২. "Top Up Wallet"-এ ক্লিক করে Amount লিখুন এবং bKash বা Bank Select করুন। ৩. Payment করে Payment Screenshot / Bank Slip Upload করুন। ৪. আমাদের Accounts Team প্রতিটি Top Up যাচাই করে আপনার Wallet-এ টাকা যোগ করে। ৫. Cart-এ ফিরে গিয়ে "Place Order"-এ ক্লিক করুন। Dhaka Office থেকে পণ্য নিলে Shipping Fee সেখানে Cash-এও দিতে পারবেন। পণ্যের মূল্য বা International Shipping Fee-র জন্য Cash on Delivery নেই।

শিপিং ও খরচ

  • ▸আপনাদের এয়ার ও সি ফ্রেইট রেট কত?
    *এয়ার ফ্রেইট* - সাধারণ পণ্য: ৭৫০ টাকা/কেজি - ব্যাটারি, তরল, সাধারণ কসমেটিকস: ১,১৫০ টাকা/কেজি - কসমেটিকস লাইন: ৮৫০ টাকা/কেজি (সর্বনিম্ন ৪০০ কেজি) *সি ফ্রেইট* - পণ্যভেদে ২৮০-৫৫০ টাকা/কেজি (সর্বনিম্ন ১০০ কেজি) এই রেটের মধ্যে বাংলাদেশের আমদানি শুল্ক ও কাস্টমস ক্লিয়ারেন্স অন্তর্ভুক্ত। _অনুগ্রহ করে খেয়াল রাখবেন: বাংলাদেশ কাস্টমসের মূল্যায়ন পরিবর্তিত হতে পারে, তাই চূড়ান্ত খরচ কিছুটা বদলাতে পারে।_
  • ▸সর্বনিম্ন অর্ডার পরিমাণ বা সর্বনিম্ন শিপিং ওজন আছে কি?
    পণ্য কেনার জন্য কোনো সর্বনিম্ন পরিমাণ (MOQ) নেই। তবে শিপিং চার্জ সর্বনিম্ন ০.৫ কেজি থেকে হিসাব করা হয়।
  • ▸কিছু পণ্য ৳৭৫০/কেজি আর কিছু ৳১,১৫০/কেজি কেন? কোনটিতে কত দিন লাগে?
    রেট নির্ভর করে পণ্যের ধরনের ওপর। দিন গণনা শুরু হয় পণ্য আমাদের China Warehouse থেকে রওনা হওয়ার দিন থেকে: - General Goods (বেশিরভাগ Apparel, Accessories, Household Items): ৳৭৫০/কেজি, আনুমানিক ১০-১৪ দিন। - Sensitive Goods (Battery, Liquid, Chemical, অল্প পরিমাণ Cosmetics): ৳১,১৫০/কেজি, Hong Kong হয়ে, আনুমানিক ১৪-১৮ দিন। - Cosmetics Line: ৳৮৫০/কেজি, আনুমানিক ১৮-২৫ দিন। Bulk-এ BSTI Clearance লাগে, একই Item-এর Minimum ৪০০ কেজি। - Sea: পণ্যের ধরন অনুযায়ী ৳২৮০-৫৫০/কেজি, আনুমানিক ৩০-৪০ দিন, একই Item-এর Minimum ১০০ কেজি। Guangzhou ও Hong Kong আলাদা Route, তাই Mixed Order দুটি আলাদা পার্সেলে ভিন্ন দিনে আসতে পারে। সময়গুলো আনুমানিক; Customs Inspection, Flight Delay বা ছুটির কারণে কয়েক দিন বেশি লাগতে পারে। কোন রেট প্রযোজ্য হবে নিশ্চিত নন? পণ্যের Link পাঠান, আমরা জানিয়ে দেব।
  • ▸Shipping Charge কি Actual Weight নাকি Volumetric Weight-এ হিসাব হয়?
    যেটি বেশি, সেটিতে। Volumetric Weight = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা (cm) ÷ ৫,০০০। উদাহরণ: একটি Handbag-এর ওজন ০.৫ কেজি, কিন্তু Box ৩০ x ২০ x ১০ cm → ৬,০০০ ÷ ৫,০০০ = ১.২ কেজি। Shipping ১.২ কেজি হিসাবেই হবে। আকারে বড় কিন্তু হালকা পণ্য (Box সহ Shoes, Bag, Diaper, Furniture) সাধারণত Volumetric-এ চার্জ হয়। Product Page-এর ওজন Supplier-এর আনুমানিক ওজন। আমাদের China Warehouse-এ প্রতিটি কার্টন (কার্টনসহ) ওজন করা হয় এবং প্রকৃত Chargeable Weight My Orders-এ দেখানো হয়। Shipping Minimum ০.৫ কেজি থেকে বিল হয়।
  • ▸Customs Duty কি অন্তর্ভুক্ত? কোনো লুকানো চার্জ আছে কি?
    বাংলাদেশের Customs Duty, Tax ও Clearance প্রতি কেজির Shipping Rate-এর মধ্যেই অন্তর্ভুক্ত। আলাদাভাবে কখনো Duty দিতে হবে না, আপনার পণ্যের Duty বেশি হলেও না। একটি অর্ডারের মোট খরচ শুধু এই কয়টি: ১. পণ্যের মূল্য (1688-এর দাম, কোনো Markup বা Service Fee নেই) ২. China Domestic Courier Fee (Supplier → আমাদের Warehouse, Minimum ৳১০০) ৩. International Shipping প্রতি কেজি (Duty সহ) ৪. Bangladesh Local Courier Fee, শুধু Home Delivery নিলে - কুরিয়ারকে দিতে হয় উদাহরণ: ১ কেজি ওজনের ৳৫০০-এর একটি Handbag → ৳৫০০ + ৳১০০ + ৳৭৫০ = ৳১,৩৫০ আমাদের Dhaka Office পর্যন্ত। ঐচ্ছিক: ভঙ্গুর পণ্যের জন্য Wooden Crate (প্রতি পার্সেল ৳১,০০০-২,০০০)। এর বাইরে কিছু নেই - কোনো Warehouse Handling বা Consolidation Fee নেই।
  • ▸Mobile, Laptop, Medical Item, খাবার, Chemical, Ceramic বা জীবন্ত গাছ আনা যাবে কি?
    - জীবন্ত গাছ: না - দীর্ঘ Shipping-এ গাছ বাঁচে না। - Mobile Display / Screen: না, এগুলো আনা যায় না। - Mobile, Laptop ও অন্যান্য Electronics: অনেক ক্ষেত্রেই সম্ভব। আগে Model ও ছবি পাঠান; আমরা Duty ও Route যাচাই করে খরচ জানাব। Supplier-এর Warranty ছাড়া আমরা আলাদা কোনো Warranty দিই না। - Medical Item: Machine/Equipment ও Gloves সাধারণত আনা যায়; শরীরের ভেতরে প্রবেশ করানো হয় এমন কিছু আনা যায় না। আগে ছবি ও Details পাঠান। - Chemical: কিছু Item প্রয়োজনীয় Documents সহ By Sea আনা যায়; রেট ভিন্ন। আগে জিজ্ঞেস করুন। - খাবার: কিছু Item শুধু By Sea, Freezing Container-এ এবং BSTI-এর নিয়ম সাপেক্ষে। আগে জিজ্ঞেস করুন। - Ceramic ও অন্যান্য ভঙ্গুর পণ্য: Shipping-এর আগে Seller বা আমাদের কাছে Wooden Crate Packing-এর অনুরোধ করুন। Crate ছাড়া ভেঙে গেলে দায় আপনার। Lighter, অস্ত্র, আতশবাজি, Gas Cylinder, Corrosive, Signal Jammer-এর মতো নিষিদ্ধ পণ্য আমাদের System Checkout-এই আটকে দেয়।
  • ▸আমি নিজের 1688 বা Alibaba Account থেকে কিনেছি - আপনারা বাংলাদেশে আনতে পারবেন?
    জি, পারব। CS-এর কাছ থেকে আমাদের China Warehouse-এর ঠিকানা নিন, Seller-কে সেখানে পণ্য পাঠাতে বলুন, আমরা বাংলাদেশে নিয়ে আসব। যেহেতু কেনাকাটা CIEF Source BD-এর মাধ্যমে হয়নি, স্বাভাবিক Shipping Rate-এর সঙ্গে প্রতি কেজি ৳৩০ অতিরিক্ত যোগ হবে (যেমন General Goods ৳৭৫০ + ৳৩০ = ৳৭৮০/কেজি)। Seller-কে Payment আপনি নিজে করবেন এবং Specification, Quality ও Stock Seller-এর সঙ্গে আপনাকেই নিশ্চিত করতে হবে। আমাদের Website-এ করা অর্ডারে স্বাভাবিক রেট প্রযোজ্য।

China Warehouse

  • ▸একাধিক পার্সেল একসাথে করতে কি চার্জ লাগে? কাঠের বাক্সের খরচ কত?
    একাধিক সরবরাহকারীর পার্সেল একসাথে করে পাঠাতে আমরা কোনো প্যাকিং ফি নিই না। কাঠের বাক্স দিয়ে পার্সেল মজবুত করতে চাইলে আকার অনুযায়ী প্রতি পার্সেল ১,০০০-২,০০০ টাকা খরচ হবে।

বাংলাদেশে ডেলিভারি

  • ▸কাস্টমস ক্লিয়ারেন্সের পর কি বাসায় ডেলিভারি দেওয়া হয়?
    বাংলাদেশে কাস্টমস ক্লিয়ারেন্স শেষ হলে পণ্য আমাদের ঢাকার গুদামে আসে। এরপর আপনার দুটি অপশন: ১. আমাদের ঢাকার গুদাম থেকে নিজে সংগ্রহ করা - কোনো লোকাল ডেলিভারি চার্জ নেই। ২. বাংলাদেশি লোকাল কুরিয়ারে হোম ডেলিভারি - কুরিয়ারের ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে।
  • ▸বাংলাদেশে Home Delivery-র খরচ কত, আর কাকে দিতে হবে?
    আমাদের Dhaka Office (Level 6, Ascott, Urdu Road, Chawkbazar) থেকে পণ্য সংগ্রহ করলে কোনো খরচ নেই। Home Delivery-র জন্য আপনার পছন্দমতো Steadfast বা RedX-এ Booking দেওয়া হয়। ১ কেজি পার্সেলের ফি ঢাকার ভিতরে ৳৮০ থেকে এবং ঢাকার বাইরে ৳১৩০ থেকে শুরু, ওজন বাড়লে কুরিয়ারের Rate অনুযায়ী বাড়ে। পার্সেল পৌঁছালে এই ফি সরাসরি কুরিয়ারকে দেবেন - এটি আমাদের Shipping Charge-এর অংশ নয়, আমরা এটি নিই না। আজ Booking হলে ঢাকায় সাধারণত পরদিন, ঢাকার বাইরে ১-২ দিনে পৌঁছায়। কুরিয়ারের Tracking Number আমরা পাঠিয়ে দিই।
  • ▸আমার অর্ডার কোথায় আছে কীভাবে জানব? দেরি হলে কী করব?
    আপনার Account-এর My Orders-এ যান: প্রতিটি অর্ডারের বর্তমান Status, ওজন করার পর Actual Weight এবং Tracking Details সেখানে দেখা যায়। প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে আমরা আপনাকে মেসেজ দিই, আর যেকোনো সময় WhatsApp-এ জিজ্ঞেস করতে পারেন। আনুমানিক সময় পার হয়ে গেলে আপনার Order Number পাঠান, আমরা Shipment Status যাচাই করে জানাব। Customs Document Processing বা Inspection-এর কারণে মাঝে মাঝে কয়েক দিন বেশি লাগে - কারণ ও নতুন আনুমানিক সময় আমরা জানিয়ে দেব।

রিফান্ড ও ক্লেইম

  • ▸ওয়ালেট ব্যালেন্স কীভাবে ফেরত পাব?
    Refund প্রথমে আপনার CIEF Wallet-এ জমা হয়, এবং সেই Balance দিয়ে আপনি সঙ্গে সঙ্গে নতুন অর্ডার করতে পারবেন। আপনার Wallet Balance সবসময় ফেরতযোগ্য: যেকোনো সময় Customer Service-কে জানালে আমরা ফেরত দিই - কোনো শর্ত নেই, কোনো Handling Fee নেই। এক সপ্তাহের মধ্যে Balance নতুন অর্ডারে ব্যবহার না করলে, আপনার Bank বা bKash Account-এ টাকা ফেরত চাইতে পারবেন। আবেদনের পর এক সপ্তাহের (কার্যদিবস) মধ্যে ফেরত সম্পন্ন হয়।
  • ▸অর্ডার বাতিল করা যায় কি? কোনো চার্জ লাগে?
    আমরা ১৬৮৮ সরবরাহকারীর কাছে ক্রয় করার আগে যেকোনো সময় আপনি বিনা খরচে অর্ডার বাতিল করতে পারেন। একবার আমরা পণ্য কিনে ফেললে অর্ডারটি আর বিনামূল্যে বাতিল করা যাবে না।
  • ▸পণ্য নষ্ট, ভুল, কম বা Website-এর সঙ্গে না মিললে কী হবে?
    কার্টন খোলার সময়, কিছু বের করার আগেই ভিডিও করুন - এটিই Claim-এর প্রমাণ। - ভাঙা বা নষ্ট: পণ্য হাতে পাওয়ার ২ দিনের মধ্যে ছবি + Unboxing Video পাঠান। - ভুল পণ্য, Size বা Colour, বা Website-এর সঙ্গে মিল নেই: ছবি + ভিডিও পাঠান। - পিস কম: সম্পূর্ণ Unboxing Video। - Shipment-এ হারিয়ে গেলে: আমরা Shipment Status যাচাই করে ব্যবস্থা নিই। আমরা যাচাই করে Supplier-এর কাছে Claim করি এবং প্রযোজ্য ক্ষেত্রে Refund বা Replacement-এর ব্যবস্থা করি। ২ দিনের পর Claim গ্রহণ নাও হতে পারে। Lighting বা Screen-এর কারণে Colour-এর সামান্য পার্থক্য এবং "আর দরকার নেই" Return-এর কারণ নয়। পার্সেল পাওয়ার পর WhatsApp-এ ছোট্ট একটি "পেয়েছি" মেসেজ দিয়ে রাখবেন।

CIEF সম্পর্কে

  • ▸CIEF Source BD কি বিশ্বাসযোগ্য? আপনাদের অফিস কোথায়?
    CIEF Source BD পরিচালনা করে CIEF Worldwide Sdn Bhd - একটি Logistics Company, যারা বহু বছর ধরে China → Malaysia Shipping করছে এবং ১০+ বছর ধরে চকবাজার, গুলিস্তান, নবাবপুর ও চট্টগ্রামের বাংলাদেশি আমদানিকারকদের Air ও Sea Shipment Service দিচ্ছে। Google-এ "CIEF Worldwide Sdn Bhd" লিখে আমাদের History দেখতে পারেন। Dhaka Office: Level 6, Ascott, Urdu Road, Chawkbazar, Dhaka. WhatsApp: 01846293041। নতুন? ছোট একটি Sample Order দিয়ে শুরু করুন, সার্ভিসে সন্তুষ্ট হলে বড় অর্ডার করুন।

CIEF Source BD সম্পর্কে

আমাদের টিম ব্যাখ্যা করছে CIEF Source BD কীভাবে কাজ করে
এখনও উত্তর পাননি? আমাদের হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিসে লিখুন, অথবা বিস্তারিত গাইডগুলো পড়ুন। গাইড পড়ুন · শর্তাবলী