🎁 সীমিত অফার
প্রথম অর্ডারে ১০% ছাড়, সর্বোচ্চ ৳৫,০০০ — নতুন সাইনআপে অটো অ্যাপ্লাই
অ্যাকাউন্ট খুললেই আপনার নিজের ভাউচার · ৳১০,০০০+ অর্ডারে · ১৪ দিনের জন্য
সাইন আপ করুন →
🇧🇩 বাংলাদেশে ডেলিভারি
CIEF Source BD
Popular:

শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ 2026-10-17

CIEF Source BD-এর মাধ্যমে চীনের 1688 Supplier-এর কাছ থেকে পণ্য কিনে বাংলাদেশে আনার নিয়মাবলী। অর্ডার করার আগে পড়ে নিন।

রেট, হিসাবের উদাহরণ ও প্রতিদিনের প্রশ্নগুলো FAQ পাতায় আছে। FAQ →

আমাদের সেবার পরিধি

আমরা মূলত একটি শিপমেন্ট ও লজিস্টিকস সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। চীন থেকে সরাসরি আপনার পছন্দের Supplier-এর কাছ থেকে পণ্য ক্রয়ের পুরো প্রক্রিয়ায় আমরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করি।

আপনি Supplier-এর কাছ থেকে পণ্য নির্বাচন ও অর্ডার করার পর আমরা—

  • Supplier-এর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ে সহযোগিতা করি;
  • Supplier-কে পণ্যের Payment করতে সহযোগিতা করি;
  • আপনার Supplier-এর কাছ থেকে পণ্য সংগ্রহ করি;
  • পণ্য চীনের Warehouse-এ গ্রহণ ও শিপমেন্টের জন্য প্রস্তুত করি;
  • প্রয়োজনীয় শিপিং ও লজিস্টিকস প্রক্রিয়া সম্পন্ন করি;
  • সর্বশেষ চীন থেকে বাংলাদেশে আপনার নির্ধারিত ঠিকানা পর্যন্ত পণ্য পৌঁছে দিতে সহযোগিতা করি।

CIEF Source BD কোনো পণ্যের নিজস্ব Ready Stock সংরক্ষণ করে না। আপনার চাহিদা অনুযায়ী চীনের Supplier থেকে পণ্য অর্ডার ও সংগ্রহ করা হয়।

পেমেন্ট সংক্রান্ত শর্ত

পণ্য অর্ডার নিশ্চিত করার জন্য পণ্যের সম্পূর্ণ মূল্য (১০০%) এবং China Domestic Courier Fee আপনার CIEF Wallet থেকে অগ্রিম পরিশোধ করতে হবে। পণ্যের মূল্য পরিশোধ সম্পন্ন হওয়ার পর Supplier-এর কাছ থেকে পণ্য সংগ্রহ করে পরবর্তী শিপমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে।

International Shipping Charge অর্ডারের সময় নেওয়া হয় না। পণ্য আমাদের China Warehouse-এ পৌঁছানোর পর ওজন করে Shipping Invoice আপনার My Orders-এ দেওয়া হয়; পার্সেল চীন ছাড়ার আগে সেটি পরিশোধ করতে হবে।

পণ্যের মূল্য ও International Shipping Fee-র জন্য Cash on Delivery নেই। Home Delivery নিলে শুধু Bangladesh Local Courier Fee ডেলিভারির সময় সরাসরি কুরিয়ার কোম্পানিকে পরিশোধ করতে হবে; এই ফি CIEF Source BD-এর Shipping Charge-এর অংশ নয়।

পণ্যের ওজন ও শিপিং চার্জ

ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের ওজন Supplier-এর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আনুমানিক; প্রকৃত ওজনে পার্থক্য হতে পারে।

পণ্য আমাদের China Warehouse-এ পৌঁছানোর পর কার্টনসহ Actual Weight মাপা হয়। একই সঙ্গে Volumetric Weight হিসাব করা হয়: দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা (cm) ÷ ৫,০০০। Actual ও Volumetric Weight-এর মধ্যে যেটি বেশি, সেটিই Chargeable Weight এবং সেই অনুযায়ী Shipping Charge নির্ধারণ হবে। Shipping Minimum ০.৫ কেজি থেকে বিল হয়।

পণ্যের মূল্য এবং Shipping Charge আলাদাভাবে হিসাব করা হয়। ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্যে China → Bangladesh International Shipping এবং China ও Bangladesh-এর Local Transport/Courier Charge অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের Customs Duty ও Clearance প্রতি কেজির International Shipping Rate-এর মধ্যে অন্তর্ভুক্ত।

শিপমেন্ট ও ডেলিভারি সময়

পণ্য আমাদের China Warehouse থেকে রওনা হওয়ার পর আনুমানিক সময়: Air (General) ১০–১৪ দিন, Air (Sensitive, Hong Kong হয়ে) ১৪–১৮ দিন, Cosmetics Line ১৮–২৫ দিন, Sea ৩০–৪০ দিন।

উল্লেখিত সময় আনুমানিক; কাস্টমস ক্লিয়ারেন্স, শিপিং লাইন, ইন্সপেকশন, আবহাওয়া, ছুটির দিন বা অন্যান্য পরিস্থিতির কারণে কম-বেশি হতে পারে।

একাধিক Supplier বা একাধিক পণ্যের অর্ডার একই সময়ে পৌঁছানো বাধ্যতামূলক নয়; Guangzhou ও Hong Kong আলাদা Route। কোনো অংশ আগে পৌঁছালে প্রযোজ্য Shipping Charge পরিশোধ করে Partial Delivery নিতে পারবেন।

Customs কর্তৃপক্ষ প্রয়োজনে পণ্য পরীক্ষার জন্য Carton/Package খুলতে পারে; এতে প্যাকেজিং বা পণ্যের সামান্য ক্ষতি হতে পারে। এ ধরনের সমস্যায় আমরা গ্রাহকের সঙ্গে সমন্বয় করে সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করব।

পণ্য রিসিভ করার পর "পণ্য বুঝে পেয়েছি" মর্মে আমাদের WhatsApp-এ একটি ছোট মেসেজ দিয়ে রাখবেন।

রিটার্ন, রিফান্ড ও ক্লেইম

অর্ডার করার আগে এই Return & Refund শর্তাবলী ভালোভাবে জেনে নিন।

Customs বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আমদানি নিষিদ্ধ কোনো পণ্য অর্ডার করা যাবে না। এ ধরনের পণ্য আমাদের System Checkout-এই আটকে দেয়; তবুও অর্ডার হয়ে গেলে অর্ডার বাতিল হবে এবং প্রযোজ্য Payment Gateway/Transaction Charge বাদ দিয়ে অবশিষ্ট অর্থ Wallet-এ ফেরত দেওয়া হবে।

পণ্য রিসিভ করার পর কার্টন খোলার আগে অবশ্যই ভিডিও করতে হবে এবং কার্টন খোলার সম্পূর্ণ ভিডিও আমাদের দিতে হবে। এর ভিত্তিতেই ক্ষতি বা ঘাটতির Claim Supplier-এর কাছে করা হয়।

নিচের ক্ষেত্রে যাচাই সাপেক্ষে Refund-এর জন্য আবেদন করা যাবে:

  • পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ব্যবহারের অনুপযোগী অবস্থায় পৌঁছালে — পণ্য হাতে পাওয়ার ২ দিনের মধ্যে ছবি/ভিডিওসহ জানাতে হবে; নির্ধারিত সময়ের পরে জানালে অভিযোগ গ্রহণ নাও হতে পারে;
  • প্রাপ্ত পণ্য সাইটে প্রদর্শিত/অর্ডার করা পণ্যের সঙ্গে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হলে — যাচাই করে Refund বা প্রয়োজনীয় সমাধান;
  • অর্ডারের Size/Colour-এর পরিবর্তে ভিন্ন Size/Colour পেলে — যাচাই করা হবে; Lighting, Display বা Screen Resolution-এর কারণে Colour-এর সামান্য পার্থক্য Refund-এর কারণ নয়।

Electronic পণ্যে Supplier-এর Warranty না থাকলে CIEF Source BD নিজস্ব কোনো Warranty দেয় না।

Refund অনুমোদিত হলে প্রথমে Customer-এর CIEF Wallet-এ জমা হয়, এবং সেই Balance দিয়ে সঙ্গে সঙ্গে নতুন অর্ডার করা যায়।

Wallet Balance সবসময় ফেরতযোগ্য: যেকোনো সময় Customer Service-কে জানালে কোনো শর্ত বা Handling Fee ছাড়াই ফেরত দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে Balance নতুন অর্ডারে ব্যবহার না করলে Bank বা bKash Account-এ টাকা ফেরত চাওয়া যায়; আবেদনের পর এক সপ্তাহের (কার্যদিবস) মধ্যে ফেরত সম্পন্ন হয়।

যেসব পরিস্থিতিতে Return প্রযোজ্য নয়:

  • Fragile পণ্য (যেমন সিরামিক) — শিপিংয়ের আগে Supplier বা আমাদের কাছে Wood Box Packing-এর অনুরোধ করতে পারেন; Wood Box না নিলে ভাঙার দায় Customer-এর;
  • ভুল বা অসম্পূর্ণ Delivery Address-এর কারণে ডেলিভারি সম্ভব না হলে;
  • পণ্য বাংলাদেশে পৌঁছানোর পর পছন্দ না হওয়া, প্রয়োজন বদলে যাওয়া বা "আর দরকার নেই" — এ ধরনের ব্যক্তিগত কারণে;
  • Customs কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী পণ্য পরিদর্শন বা যাচাইয়ের কারণে;
  • Supplier-এর Warehouse থেকে পণ্য সংগ্রহ ও Shipment-এর জন্য পাঠানো হয়ে গেলে — সাধারণভাবে Supplier-এর কাছে Return সম্ভব নয়। পণ্য এখনও আমাদের China Warehouse-এ থাকলে এবং Supplier Return নিলে, Supplier-এর Return Charge, China Local Transport ও অন্যান্য খরচ Customer বহন করবেন।

Air Shipment-এর ক্ষেত্রে ৫০ দিন এবং Sea Shipment-এর ক্ষেত্রে ৮০ দিন অতিক্রান্ত হওয়ার পর নির্দিষ্ট শর্ত ও পরিস্থিতি বিবেচনা করে Refund-এর বিষয়টি পর্যালোচনা করা হবে।

অর্ডার নিশ্চিত করার আগে পণ্যের তথ্য যাচাই

অর্ডার কনফার্ম করার আগে Product Specification, Size, Colour, Material, Quantity, Model, Weight, ছবি/ভিডিও ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অর্ডার কনফার্ম ও Payment সম্পন্ন হওয়ার পর Supplier-এর কাছে অর্ডার পরিবর্তন বা বাতিলের সুযোগ সবসময় নাও থাকতে পারে।

সন্দেহ বা প্রশ্ন থাকলে অর্ডারের আগেই আমাদের জানান; প্রয়োজনে আমরা Supplier-এর সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করতে সহযোগিতা করব।

পেমেন্ট, রিফান্ড বা ক্লেইম সংক্রান্ত প্রশ্নে: 01846293041 (WhatsApp)